Ranur Dairy

6.11.2021

মানুষ যতই  তার প্রৌঢ়ত্বের দিকে এগোয়, ততই  তার গন্ডিটা ছোটো হয়ে আসে। শেষ হয় কর্মজীবন, শেষ হয় দায়িত্ব কিন্তু  বেঁচে থাকা তো শেষ হয়না ! তাই আবার  শুরু করতে হয়। 

সামাজিক, পারিবারিক  সম্পর্কের ঊর্ধে উঠে নিজেকে আবিষ্কার করার কাজটি বাকি রয়ে যায় তখনো। এই কাজটা করতে হলে নিজেকে বিশ্লেষিত করতে হয়। যেমন একটা বস্তু থেকে অণু, তাকে বিশ্লেষণ করে পরমাণু।নিউক্লিয়াসের মতো সূক্ষ্মতম অংশটি থেকে আবার  নিজেকে গড়ে তোলা। তখনই সৃষ্টি হয় আবার  নতুন "আমি"র। 

বাকি জীবনটা হাসিমুখে কাটিয়ে দেওয়ার এক অনবদ‍্য পন্থা। বিশ্বব‍্যাপী এই অন্তর্জাল আমাদের প্রজন্মকে এটুকু স্বাধীনতা দিয়েছে। দিয়েছে এক বিস্তীর্ণ বিচরণভূমি। তাই সবার সুযোগ আছে নিজেকে পরিশীলিত  করার। মৃত‍্যুর  আগে পর্যন্ত  নিজেকে বিশ্বের কাছে প্রয়োজনীয় করে তোলার  এক সুযোগ।

7.11.2021.

ষাটে এসে এই বিশ্বব‍্যাপী জালের একটি বিন্দুতে নিজেকে জুড়ে দিয়ে পেয়েছি সমমনস্ক অনেক মানুষ ! যারা প্রতিনিয়ত নিজের জাল ছেঁড়ার চেষ্টা করছে। কেউ তাতে ক্ষতবিক্ষত  হচ্ছে ! কেউ  সমৃদ্ধ হচ্ছে। প্রতিনিয়ত চলছে এই  যুদ্ধ।


21.12.2021

শিরদাঁড়াটা সোজা রাখাই সহজ, শিরদাঁড়া নমনীয় করাই কঠিন। 

 29.12.2021

আসলে মানুষ নিজের দুর্বলতা যাকে দেখিয়ে ফেলেছে, সেই দুর্বলতা থেকে পালাতে চাইলে, সেইসব মানুষগুলোকে  বর্জন করে, যারা সেই দুর্বলতার কথা জানে।

Comments